বাবার সম্পদ থেকে ৬০০ মিলিয়ন ডলার দাবি প্যারিস জ্যাকসনের, আদালতে মামলা
পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও তার সম্পদের উত্তরাধিকার নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। বাবার বিপুল সম্পদ থেকে নিজেদের পারিবারিক ট্রাস্টের জন্য ৬০০ মিলিয়ন ডলার দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন মাইকেলের মেয়ে প্যারিস জ্যাকসন। তার অভিযোগ, বাবার মৃত্যুর পর থেকে এস্টেট বিভিন্ন ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বিপুল অর্থ আয় করলেও সন্তানদের ভবিষ্যতের জন্য গঠিত ট্রাস্টে এখনো কোনো অর্থ জমা দেয়া হয়নি।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৩